নিরাপত্তাহীনতার বাংলাদেশে আজ বাস করছে সাধারণ মানুষ। দেশে একের পর এক হত্যা, ধর্ষণ, নৃশংস সহিংসতা এবং শিশু ধর্ষণ। গত দুই দিনে ৪ জন সংখ্যালঘুসহ প্রায় ১ ডজন মানুষকে জবাই করে হত্যা। এমনকি বাদ যাই নি ৮ বছরের শিশুও তাকেও ধর্ষণ করে জ*বাই করেছে।
এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ভয়াবহ বাস্তবতা। রাষ্ট্র যদি নাগরিকের জীবনই রক্ষা করতে না পারে, তাহলে সেই নিরাপত্তার দাবি কোথায় দাঁড়ায়?
চারিদিকে যখন শিশু নির্যাতনের খবর আসে, যখন নারীরা নিরাপত্তাহীনতার ভয় নিয়ে চলাফেরা করে, যখন মানুষ দিনের আলোতেও নিজেদের নিরাপদ মনে করতে পারে না, তখন শুধু একটি অপরাধের বিচার নয়, পুরো আইন-শৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠে!
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে তখনই নারীরা নিরাপদ থাকে না, শিশুরা সুরক্ষিত থাকে না, সংখ্যালঘুরা আতঙ্কে জীবনযাপন করে। বিএনপির সরকার মানেই সন্ত্রাসীর উত্থান, মৌলবাদের উত্থান, ধর্ষণকারীদের উত্থান।

